মোঃ হারুন অর রশিদ খান হাসানঃ
সিরাজগঞ্জে জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষে।প্রদর্শনী ও প্রচারণা এবং বিভিন্ন প্রতিযোগিতা আয়োজক উপকমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ( ১৫ জুলাই ২০২৫খ্রিঃ) বেলা এগারোটার সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তারের সভাপতিত্বে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ এর প্রদর্শনী ও প্রচারণা এবং বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন উপকমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভা সূত্র জানা যায়,২০ ও ২১ জুলাই জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জুলাইয়ে চলচ্চিত্র প্রদর্শন,২৪ জুলাই জেলার স্কুলগুলোতে জুলাই ২৪ নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন, জুলাই শিশু শহীদের স্মরণে প্রাথমিক বিদ্যালয় গুলোতে গান,রচনা,আবৃত্তি ও চিত্রাঙ্গণ প্রতিযোগিতা,সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহব্যাপী ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্গণ প্রতিযোগিতা,সৃজনশীল রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন,৩১ জুলাই জেলার সমস্ত কলেজে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন, ৩২ জুলাই ( ১ আগস্ট) জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জুলাই চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
সভায় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ জুলিয়া আক্তার, জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল,জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, ছাত্র প্রতিনিধি সজিব সরকার,মুনতাসির মেহেদি হাসান সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দরা।






