সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জ সদরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২৩টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন

মোঃ হোসেন আলী (ছোট্ট):  সিরাজগঞ্জ সদর উপজেলা বিভিন্ন গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২৩ টি পরিবারের মাঝে  শুকনা খাবার সহায়তা দিয়েছে সদর উপজেলা প্রশাসন যে সব এলাকায়  চর চিলগাছা ও বাহুকা গ্রামে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ( ১৫ জুলাই ২০২৫) বিকেলে চর চিলগাছা ও বাহুকা গ্রামে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ কার্যক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ২০২৪-২০২৫ অর্থ  বছরের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের হাতে
শুকনা খাবার তুলে দেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মনোয়ার হোসেন।
এসময়ে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন বলেন, প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকার নামই জীবন। সুতরাং এই যে ঝড়বাদল, অনাবৃষ্টি, খড়া এসবের মধ্য দিয়েই আমাদের বাঁচতে হবে। বসবাস করতে হবে। দুর্যোগ দূর্বিপাকে, বিপদে আপদে সবসময়ে জেলা ও উপজেলা প্রশাসন  মানুষের পাশে ছিল, মানুষের পাশে থাকে। তাই ঘূর্ণিঝড় এই দুর্যোগ মোকাবিলায় শেষ মুহুর্ত পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি,থাকবো ইনশাআল্লাহ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০