শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

এনায়েতপুরে থানায় হামলা ও পুলিশ হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

ফটোকার্ড

নিজস্ব প্রতিবেদকঃ

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (১৬ জুলাই-২০২৫খ্রিঃ) বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বুলবুল আহাম্মেদ এ রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) নাসির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্যকে হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা সাতদিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

গত সোমবার (১৪ জুলাই) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের প্রথম স্ত্রী মোছা. মমতাজ বিশ্বাস ও দ্বিতীয় স্ত্রী বেগম আশানুর বিশ্বাসের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব।

এরআগে গত ৫ জানুয়ারি দুপুরের দিকে বেলকুচি পৌরসভার কামারপাড়া এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী। পরে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

আব্দুল লতিফ বিশ্বাস ১৯৯৬ ও ২০০৮ সালে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করলে শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। আব্দুল লতিফ বিশ্বাস গত বছরের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এই নির্বাচনে তিনি আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কাছে স্বল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০