মোঃ হোসেন আলী ছোট্ট: জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সেই লক্ষে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে বিভিন্ন স্কুল, কলজে, মাদ্রাসা,কারিগরী ছাত্র -ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা।
বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) সকাল ১১ টায় পৌর শহরের বাহিরগোলা রোডস্থ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিরা জুলাই গণ অভ্যুত্থানে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার চিত্র রং তুলিতে তুলে ধরার মাধ্যমে তাদের সৃজনশীলতা প্রদর্শন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন বলেন,সরকার জুলাই পুনর্জাগরণ করতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে “২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন” প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতা জুলাই চেতনা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং উপজেলা পর্যায়ে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৩জন বিজয়ী শিক্ষার্থীরা জেলা পর্যায়ে অংশ গ্রহণের সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার এলিজা সুলতানা। এসময়ে উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ ১ নেসকো সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী দেব কুমার সরকার রাজু, সদর উপজেলা শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আতিকুর রহমান তালুকদার,বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ বিউটি সুলতানা,। প্রতিযোগিতার শেষে বিচারকরা চূড়ান্তভাবে তিনটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সেরা হিসেবে নির্বাচন করেন। বিচারকদলের মধ্যে ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ আনিসুর রহমান, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, হাজী আহমাদ আলী আলীয়া কামিল মাদ্রাসা মুহাদ্দিস মুফতি মোঃ রহুল আমীন,সিরাজগঞ্জ সদর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতিকুর রহমান। উক্ত প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে প্রথম স্থান সিরাজগঞ্জ সরকারি কলেজ দ্বিতীয় স্থান সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজ তৃতীয় স্থান লাভ করে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ। স্কুল পর্যায়ে প্রথম স্থান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করে ভিক্টোরিয়া হাই স্কুল,তৃতীয় স্থান দত্তবাড়ী হাই স্কুল।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন ইসলামিয়া সরকারি কলেজ ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মির্জা সুলতান মাহমুদ, সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের প্রভাষক এ এস এম এহসানুল কবীর, সিরাজগঞ্জ সরকারি ট্রেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর ফার্ম মেশিনারী ও বিভাগীয় প্রধান মোঃ আসাদুজ্জামান, শ্যামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাদের ইমন, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক পবিত্র কুমার সরকার,হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নন্দিতা দাস, ভিক্টোরিয়া হাই স্কুলে সহকারী শিক্ষক রাশেদুল হাসান, প্রমুখ।
উল্লেখ্য ঃ জুলাই গণঅভ্যুত্থান মাসে ২৪ এর রঙে গ্রাফিতি ও চিএান্কন প্রতিযোগিতায় বিজয়ী তিনটি প্রতিষ্ঠানের নাম জেলা কমিটির কাছে পাঠাবে। জেলা কমিটি ১৯ থেকে ২০ জুলাইয়ের মধ্যে প্রতিযোগিতা শেষ করে বিজয়ী তিন প্রতিষ্ঠানের নাম বিভাগীয় কমিটির কাছে পাঠাবে। এবং উপজেলা পর্যায়ে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ শহীদদের স্মরণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্কুলের দেয়ালে দেয়ালে শহীদদের নিয়ে বিভিন্ন গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রদর্শন করেন৷






