আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ গত ১৫ জুলাই-২০২৫ খ্রিঃ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চরচিলগাছা, চিলগাছা, বাহুকা, চর বাহুকা ও ইটালী গ্রামের উপর দিয়ে টর্নেডো বয়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করা হয়। কাজিপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে-রবিবার (১৯ জুলাই) সকালে উক্ত ঘূর্ণিঝড়ে
এলাকা পরিদর্শন করেন এবং সহায়তা প্রদানকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজিপুর -১ নির্বাচনী আসনের জন্য বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী -জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা।
এসময়ে কাজিপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. সাজ্জাদুর রহমান বাবলু, ইঞ্জিনিয়ার আরিফ তালুকদার সহ স্থানীয় রতনকান্দি ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা বলেন, আজ চিলগাছা, বাহুকা, চরবাহুকা ও ইটালি গ্রামগুলো দেখলাম সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করলাম। কাজিপুর উপজেলার নির্বাহী অফিসার এর কধা বলবো। এই ঘূর্ণিঝড়ে যেসব পরিবারগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। যাতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো সরকারি অনুদান পান।





