সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা জাসাস এর উদ্যোগে মানববন্ধন

মো: ছাম্মি আহমেদ আজমীর : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা জাসাসের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই ) বিকেলে ই.বি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনে সামনে সিরাজগঞ্জ জেলা জাসাসের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ রানা সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল হালিম টুটুল এর পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটি সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

প্রধান অতিথি সাইদুল রহমান বাচ্চু বলেন,বিএনপি বাংলাদেশের জনগনের দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্য বদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো। আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কে ক্ষমতা আনতে আমরা নেতাকর্মীরা সবাই এক হয়ে তারেক রহমান কে সহযোগিতা করবো।

এসময় মানববন্ধন উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ,জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক আবু হাসান,সদর থানা জাসাসের সহ-সভাপতি আবু ইউসুফ সালাউদ্দিন তুহিন,দপ্তর সম্পাদক মো: মোস্তাক হাসান অয়ন,শহর জাসাস এর সভাপতি মো:সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক মো:শাওন সেখ,যুগ্ন সাধারণ সম্পাদক সোহাগ সেখ,সাংগঠনিক সম্পাদক রবিউল,শহরের ১২ নং ওয়ার্ডের সভাপতি নওশাদ,সাংগঠনিক সম্পাদক ইমরান সরকার সহ সিরাজগঞ্জ জেলা বিভিন্ন উপজেলা,পৌর ও ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০