সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

‎নওগাঁর মহাদেবপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নওগাঁ মহাদেবপুর প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, মারপিট ও হুমকির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হাতুড় ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

শুক্রবার ১৮ জুলাই হাতুড় ইউনিয়নের  দুর্গাপুর গ্রামের মোঃ কফিল উদ্দীন, ছেলে মোঃ ফিরোজ হোসেন (৩০), বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে মহাদেবপুর থানা একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, মহিষবাথান বাজার এলাকার মৃত খয়বর আলীর ছেলে মোঃ মতিন মন্ডল (৪০) ও মোঃ মোরশেদ (৩৫) মোঃ পরাগ (৪০) মোঃ লবির উদ্দীন (৪০)।
‎ভুক্তভোগী ফিরোজ হোসেনের জানান, তফসিল বর্নিত সম্পত্তি কবলা সূত্রে প্রাপ্ত হইয়া দীর্ঘ দিন যাবৎ ভোগ দখল করিয়া আসছে।

এমত অবস্থায় বিবাদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন দলীয় প্রভাব প্রতিপত্তি খাটিয়ে পূর্ব বিরোধের জের ধরে মহাদেবপুর, ইউনিয়ন-হাতুড়, মৌজা-মহিষবাথান, খতিয়ান নং-৪০০, দাগ নং-২৬, মোট জমির পরিমান ২৭ ডেঃ। খতিয়ান নং-৪০০, দাগ নং-১২৫, মোট জমির পরিমান ৪০ ডেঃ জমি জোর পূর্বক দখল চেষ্টা মারপিট ও হত্যার হুমকি প্রদান করিতে থাকে।

নিরুপায় হয়ে মহাদেবপুর থানায় আসিয়া একটি অভিযোগ দায়ের করি। স্থানীয় মোঃ ফারুক হোসেন, আনোয়ার হোসেন, আব্দুল বারী, আশরাফুল জানান আমরা দীর্ঘদিন ধরে এই জমিগুলো ফিরোজ ভোগ দখল করে আসছে। বিভিন্ন সময় ফিজের জমি সহ আরো বেশ কিছু লোকের জমিজমা আব্দুল মতিন ও তার বাহিনী দখলে নেওয়ার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কারো জমি দখলের চেষ্টা ও মারপিট করিনি। আমি ২৪ সালে জমি কিনেছি যার খাজনা, খারিজ সব রয়েছে। সেই জমিতে হাল চাষ করতে গেলে তারি আমার শ্যালক কে মারপিট করে গুরুতর আহত করে।

বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ ব্যাপারে মহাদেবপুর থানার এস আই সজীবের কাছে জানতে চাইলে তিনি বলেন, উভয় পক্ষ অভিযোগ করেছেন, দুই পক্ষকে নিয়ে বসতে হবে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, দুই পক্ষের মধ্যে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষেকে মারপিটে এক জন হয়েছে বলে শুনেছি। দুই পক্ষ অভিযোগ করেছেন, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। নওগাঁ তাং ২০.০৭.২৫

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০