সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা    

ছাম্মি আহমেদ আজমীর :

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল‌ এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও আহতদের দ্রুত সুস্থতা কামনায়  সিরাজগঞ্জের দুইশত তম শতাব্দীর প্রাচীন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির আয়োজনে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাত ৮ টায় কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির প্রাঙ্গণে এসময় বিশেষ এক প্রার্থনা সভা আয়োজন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন,কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস,সহ সভাপতি বীরেণ বিশ্বাস,যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার,গোপাল দাস,সাংগঠনিক সম্পাদক নীরদ সরকার,দপ্তর সম্পাদক রবিন ঘোষ,সদস্য অশোক ঘোষ সহ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।

প্রার্থনা পরিচালনা করেন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের পুরোহিত দুর্জয় কুমার সান্যাল।
উল্লেখ্য-সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। বিমানের পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির।৷ এতে এখন পর্যন্ত ৩১ জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০