মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও সহকারী ভূনি কর্মকর্তাগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৬ জুলাই ২০২৬) সকাল ১১ টায় পৌর শহরের কুটুমবাড়ী কটেজ হলরুমে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজনে বার্ষিক সাধারণ সভা ও ৪ জন সহকারী ভূমি কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান শুরুতে জুলাই আন্দোলনে ও ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান
দুর্ঘটনায় নিহেতদের আত্নার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় ও আহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহকারী ভূমি কর্মকর্তাগণের হাতে ক্রেস্ট তুলেদেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি খোন্দকার তারিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজকে যাদেরকে এ সন্মাননা স্মারক প্রদান করা হচ্ছে ৪ জন সহকারী ভূমি কর্মকর্তা যারা ইতিমধ্যেই চাকুরী থেকে বিদায় নিয়েছেন তারা সৎ, দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন ভূমি সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের সততা ও পেশাগত নিষ্ঠার প্রতিচির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এসময়ে বিদায়ী সহকারী ভূমি কর্মকর্তাগণ বলেন,
বর্নিল কর্মময় জীবনের স্মৃতি চারণ করেন এবং সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা ও বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ হাছান আলী। বার্ষিক সাধারণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট কবি মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাহী সদস্য মোঃ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা মোঃ রেজাউর রহমান টুটু, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোঃ রেজাউল করিম, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাহী সদস্য মোঃ বেলাল হোসেন,বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাহী সদস্য হাজী মইন উদ্দীন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সদস্য মোঃ জহুরুল ইসলাম, মোঃ তারেক মুর্শেদ, মোঃ খাইরুল হাসান, দপ্তর সম্পাদক মোঃ মনছুর আলী, অর্থ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ শফিকুজ্জামান, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন, নির্বাহী সদস্য মোঃ ফিরোজ আহম্মেদ প্রমুখ।
উল্লেখ্য ঃ অনুষ্ঠানে সহকারী ভূমি কর্মকর্তাগণদের বিদায়ী কর্মকর্তার হাতে প্রধান অতিথি সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচছা প্রদান করা হয়। এবং তাদের সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করা হয়। বিদায়ী সংবর্ধনা ব্যক্তিরা হলেন, সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুছ, , সাধন কুমার বসাক, আব্দুল মজিদ সরকার, মোঃ আকতার হোসেন। এছাড়াও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ ভূমি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।






