শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

হরিনাহাটা বিপ্লবী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

ফটোকার্ড

নজরুল ইসলাম:
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—ফুটবল ফুটবল, যুবসমাজ মাঠে ফিরুক, মাদক থেকে বিরত থাকুক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের হরিনা হাটা গ্রামে বিপ্লবী ফুটবল কমিটির আয়োজনে ২১তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬জুলাই) বিকেলে বহুলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এস এম রেজাউর রহমান ফিরোজ। খেলায় উদ্বোধন করেন সিরাজগঞ্জ সরকারি কলেজ এর শিক্ষক পরিষদ সদস্য এবং বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন সদস্য সচিব সাইদুল ইসলাম।

ফাইনাল খেলায় অংশ নেয়- খামার মালিক একাদশ বনাম চাকরিজীবী একাদশ। দু’পক্ষের মধ্যে জমজমাট খেলায় খামার মালিক দল ৩-২ গোলে চাকরিজীবী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

বক্তব্যে নেতারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, জুয়া এবং অসামাজিক কাজ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে ক্রীড়া ও সংস্কৃতিতে আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান তারা। এই টুর্নামেন্ট ঘিরে স্থানীয় যুবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। খেলাধুলার মাধ্যমে সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন সকলে।

এ খেলায় সঞ্চালনা করেন রঞ্জু শেখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০