শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

নওগাঁর সাপাহারে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ফটোকার্ড

রায়হান, সাপাহার নওগাঁ (প্রতিনিধি) :

”জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ” কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর সাপাহারে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, শপথ পাঠ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার ২৬ জুলাই সকালে সাপাহার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে রাজধানীর ওসমানি মিলনায়তন থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ দেশজুড়ে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারী লাখো মানুষের সঙ্গে একযোগে শপথ পাঠ করান।
”জুলাই পুনর্জাগরণ” কর্মসূচির মাধ্যমে সমাজকে জবাবদিহিমূলক, ন্যায় ভিত্তিক ও সেবাধর্মী হিসেবে গড়ে তুলতে সচেতনতা সৃষ্টি, তরুণদের উদ্বুদ্ধকরণ এবং সরকারি সেবা কার্যক্রমের প্রসারে গুরুত্ব দেওয়া হয়।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সাপাহার উপজেলা সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা মৎস্য অফিসার শামীম রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি প্রমুখ।
অনুষ্ঠানে কিশোর – কিশোরী ক্লাবের সদস্য, সমাজসেবা বিভাগের বিভিন্ন উপকারভোগী, সাপাহার মুক্ত স্কাউটের সদস্য, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে সারা দেশের ন্যায় সাপাহারেও এ কর্মসূচি সফলভাবে উদযাপিত হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০