শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্যোগের কারণে সকলের প্রশংসা কুড়াচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী

ফটোকার্ড

‎রাকিবুল ইসলাম রাকিব :

‎সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যেখানে সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে। এই উদ্যোগের কারণে সেনাবাহিনী সকলের প্রশংসা কুড়াচ্ছে। বিশেষ করে, গরিব ও দুস্থ মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

বিভিন্ন স্থানে সেনাবাহিনীর এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হচ্ছে। 

‎আজ সোমবার শাহজাদপুরে সেনাবাহিনী কর্তৃক সুবিধাবঞ্চিত দুই হাজার নারী পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের দুগুলি উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়।

‎‎জুলাই বিপ্লব কে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া অঞ্চল কর্তৃক রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকায় সুবিধাবঞ্চিত নারী-পুরুষের চিকিৎসা সেবার অংশ হিসেবে আজ ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে সিরাজগঞ্জের শাহজাদপুরে এই  ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।  স্থানীয় ২হাজার নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

‎‎মেডিকেল ক্যাম্পেইনে মেডিসিন, প্রসূতিরোগ, দন্ত এবং নাক কান গলা বিশেষজ্ঞগন এই এলাকার গরীব দুস্থ জনসাধারণের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন।

‎সেনাবাহিনীর এই ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সকলের প্রশংসা অর্জন করেছে। ‎এসময় চিকিৎসা সেবা নিতে আসা লোকজন জানান, এলাকাটি প্রত্যান্ত অঞ্চল হওয়ায় উন্নত চিকিৎসা সেবার কোন ব্যবস্থা নেই। নতুন একটি হাসপাতাল এর কাজ এক বছর আগে সম্পন্ন হলেও এখনো কোন চিকিৎসা চালু হয়নি। সেনাবাহিনীর এমন উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেন।

মানবিক এই উদ্যোগের মাধ্যমে গরিব ও দুস্থ জনগোষ্ঠী, নারী ও প্রসূতি রোগী এবং শিশুদের জন্য প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়। একই সঙ্গে দেওয়া হয় বিনামূল্যে ওষুধ। মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ তিন জন, শিশু রোগ বিশেষজ্ঞ এক জন, স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ (গাইনোকোলজিস্ট ও অবসটেট্রিশিয়ান) এক জন।

সাধারণ জনগণের মাঝে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে এবং স্থানীয়রা মনে করছেন, এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম নিয়মিত হলে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা প্রাপ্তি সহজ হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০