শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রাতেই টাঙ্গাইলে এনসিপির নেতারা,ভাসানীর মাজার জিয়ারত

ফটোকার্ড

টাঙ্গাইল প্রতিনিধি :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) সকালে টাঙ্গাইলে দলটির পদযাত্রা ও পথসভা হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার (২৮ জুলাই) রাতেই এনসিপির কেন্দ্রীয় নেতারা টাঙ্গাইলে এসে পৌঁছেছেন। পরে রাত সাড়ে ১০টার দিকে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন নেতৃবৃন্দ।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘ভাসানী ছিলেন কৃষক শ্রমিক মেহনতি মানুষের রাজনীতিবিদ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যিনি একইসঙ্গে পিন্ডি ও দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি ছিলেন ৬৯-এর গণঅভ্যুত্থানের কারিগর। ভাসানী যে মেহনতি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এনসিপি সেই উদ্দেশেই প্রতিষ্ঠিত হয়েছে। সেই দায়িত্বের রাজনীতি নিয়েই মওলানা ভাসানীর পথ অনুসরণ করেই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই।’

এদিকে পদযাত্রাকে সফল করতে ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির নেতৃবৃন্দ। মাজার জিয়ারত শেষে তারা রাতে সার্কিট হাউজে রাতযাপন করছেন।

জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কদের পদচারণায় সকাল সাড়ে ১০টায় জেলা সদরের শামসুল হক তোরণ থেকে পদযাত্রাটি শুরু করা হবে। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিরালামোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে তারা সমাবেশ করবেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০