শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিশাল জনসভা বৃহস্পতিবার

ফটোকার্ড

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে  জেলা বিএনপির উদ্যোগে বিশাল জনসভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫খ্রিঃ) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের আহবায়ক মোঃ হারুন অর রশিদ খান হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, আগামী ৩১ জুলাই  বৃহস্পতিবার বেলা তিন ঘটিকার সময় ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জুলাই আগষ্ট ২৪ এর  ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি  উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সফল মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। 

প্রধান বক্তা বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জনাব আমীরুল ইসলাম খান আলিম।

আরও বক্তব্য রাখবেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদ। 

জনসভা পরিচালনা  করবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব  মোঃ সাইদুর রহমান বাচ্চু

জুলাই আগষ্ট ২৪ এর  ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি  উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির বিশাল জনসভা সফল করার লক্ষ্যে বিএনপি ও তার সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০