শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে সাবেক এমপি মিল্লাত ও হেনরীরসহ ৫১ জনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ নেতার মামলা

ফটোকার্ড

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জে গণঅধিকার পরিষদের নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সদর-কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য ডা. মো. হাবিব মিল্লাত মুন্না ও জান্নাত আরা তালুকদার হেনরীসহ আওয়ামী লীগের ৫১ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এছাড়া আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে সিরাজগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় এ মামলা দায়ের করেন। বুধবার (৩০ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বিষয়টি  নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার রামগাতী মহল্লায় আব্দুর রহিমের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। পরে তাকে মারধর করে থানায় নিয়ে যাওয়া হয় এবং একটি মিথ্যা মামলায় আদালতে পাঠানো হয়। রাজনৈতিক চাপ এবং ভয়ের কারণে ঘটনার সময় মামলা দায়ের করা সম্ভব হয়নি বলেও উল্লেখ করা হয়েছে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিনসহ আরও অনেকে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০