সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্কের প্লট বরাদ্ধ কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ

 সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কের প্লট বরাদ্দের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে ৭২ জনকে প্লটবরাদ্দপত্র প্রদান করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত এক আনন্দঘন অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ বিসিক শিল্পপার্কের প্লট বরাদ্দের কার্যক্রম উদ্বোধন করেন। এ শিল্পপার্কটি চালু হলে ১ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে কর্তৃপক্ষ আশা করছেন।

রাজশাহীর বিসিক আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ আব্দুল কাদের সেখ প্রমুখ। 

মহাব্যবস্থাপক মাহবুবুল ইসলাম তার বক্তব্যে বলেন, শিল্পায়নের মাধ্যমে উত্তরবঙ্গের অর্থনীতিকে সমৃদ্ধ করাই ছিল সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক নির্মাণের উদ্দেশ্য। এছাড়া বেকারত্ব হ্রাস, অবকাঠামোগত উন্নয়ন এবং শিল্পায়নের পরিবেশ সৃষ্টি করাই এর লক্ষ্য। এই শিল্প পার্কে ৮২৯টি প্লটের পরিকল্পনা হাতে নিয়ে কাজ শুরু করা হয়। ইতোমধ্যেই সবগুলোই প্রস্তুত করা হয়েছে। দেশি-বিদেশি উদ্যোক্তারা প্লট বরাদ্দ পেয়েছেন। বরাদ্দপত্র পাওয়ার পর ইজারা গ্রহীতার করণীয় সম্পর্কে বিসিক শিল্প পার্কের প্রধান মো. সাজিদুল ইসলাম বলেন, সারাদেশে ৮৩টি শিল্প নগরী রয়েছে। যার মধ্যে সিরাজগঞ্জ অন্যতম। নির্ধারিত সময়ে ডাউনপেমেন্ট, সার্ভিস চার্জ পরিশোধ না করলে, অনুমোদিত লে-আউট মানা না হলে, ৫ বছরের বেশি শিল্প কারখানা বন্ধ থাকলে বা আবাসিক কাজে ব্যবহার করলে প্লট বরাদ্দ স্থগিত করা হতে পারে। এছাড়াও মোবাইল টাওয়ার স্থাপন করা যাবে না, করলে প্লট বরাদ্দ বাতিল করা হবে। 

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ঢাকার কাছাকাছি জেলা সিরাজগঞ্জ হলেও এখানে শিল্পায়ন তেমন হয়নি। অথচ পাশের জেলা বগুড়ায় হয়েছে। এখন সিরাজগঞ্জ শিল্প পার্কের জন্য উপযুক্ত। রেলপথ, সড়কপথ ও নদীপথের যোগাযোগ ব্যবস্থা ভালো। যারা প্লট বরাদ্দ পেয়েছেন, তাদের দ্রুত কার্যক্রম শুরুর অনুরোধ জানান তিনি।

রাজশাহীর বিসিক আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ বলেন, আজকের দিনটি আমাদের জন্য এক আনন্দের দিন। আজকের দিনের জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি। অনেক কঠিন পথ পেরিয়ে আসতে হয়েছে। দেশের জিডিপিতে বিসিকের ১১ ভাগ অবদান রয়েছে। 

উল্লেখ্য যে, যমুনা সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ছাতিয়ানতলী, পশ্চিম মোহনপুর, কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া, বেলুটিয়া ও মোড়গ্রাম মৌজার মোট ৪০০ একর জমির উপর প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয় শিল্প মন্ত্রণালয়। ৭১৯ কোটি ২১ লাখ ৪৫ হাজার টাকা ব্যায়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০