শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ফটোকার্ড

মোঃ হোসেন আলী ( ছোট্ট) ; ” সবুজে সাজাই বাংলাদেশ, প্রতিপাদ্যে কে সামনে রেখে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক বনজ, ফলজ, ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার  (৩১জুলাই ২০২৫) সকালে প্রকৃতি ও জীবন ক্লাব সিরাজগঞ্জের  আয়োজনে ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায়, বাংলালিংক এর সহযোগিতায় সিরাজগঞ্জ পৌর বনবাড়িয়া পাইক পাড়া মডেল হাইস্কুলে গাছের চারা বিতরন করা হয়।

বৃক্ষ বিতরণ কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপ- পরিচালক কৃষিবীদ আনোয়ার সাদাত।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবীদ আনোয়ার সাদাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষিবীদ আনোয়ার সাদাত
বলেন, আমাদের প্রত্যেকের উচিত প্রতি বছরে অন্তত দুটি বৃক্ষরোপণ করা। কারন বৃক্ষ আমাদের নিশ্বাসের সাথে ছেড়ে দেওয়া কার্বন ডাই অক্সাইড শোষন করে আমাদের জন্যই অক্সিজেন উৎপাদন করে।পরিবেশ রক্ষায় গাছ রোপণের কোনো বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগেও গাছ প্রাণীকুলকে বিভিন্নভাবে রক্ষা করে। আমাদের শ্বাস প্রশ্বাসের অক্সিজেনের জন্য গাছের গুরুত্ব অপরিসীম। তাই সকলকে গাছ লাগানোর জন্য আহ্বান জানানো হয়। তেমনি আজকে চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ক্লাব সিরাজগঞ্জের  আয়োজনে ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায়, বাংলালিংক এবং সহযোগিতায় স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বৃক্ষ চারা বিতরণ করছে। আমি ধন্যবাদ জানাই আজকের এ আয়োজকদেরকে ধন্যবাদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন।এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মীর মোহাম্মদ সফি, বনবাড়িয়া পাইক পাড়া মডেল হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ নাজমুল হাসান হক, প্রধান শিক্ষক মোঃ সাইদুল ইসলাম,  সিরাজগঞ্জ সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের  উপ- সহকারী কৃষি অফিসার মোঃ হামিদুল ইসলাম, এসময়ে  উপস্থিত ছিলেন সহকারী  প্রধান শিক্ষক মোঃ আবু সাঈদ, সহকারী শিক্ষক শ্যামল কুমার, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মোস্তাফিজুর রহমান,  মোঃ আশরাফ আলী, মোছাঃ ন্বিউটি খানম, মাকসুদা খাতুন,  মোছাঃ হুসনেয়ারা খাতুন, নন্দীতা দাস, শিপড়া রাণী,  আবুল কালাম আজাদ, মাহবুবুর রহমান,মোঃ হাফিজুল ইসলাম,  আল মামুন, মাসুদ রানা, শাহীন রেজা, মামুন কবীর, আব্দুল কাইয়ুম,  প্রমুখ।ছাড়াও প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যরা ও প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ সকল কর্মচারী স্কুলের ছাত্রীরা অংশগ্রহণ করেন ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০