শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

রাণীশংকৈলে জটিল ও কঠিন রোগে আক্রান্ত ১৮ রোগীর মাঝে ৯ লক্ষ টাকার চেক বিতরণ

ফটোকার্ড

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে ছয়টি জটিল ও কঠিন রোগে আক্রান্ত ১৮ জন রোগীর মাঝে ৯ লক্ষ টাকার চেক বিতরণ করেছে উপজেলা সমাজসেবা অফিস।

চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম,রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম শিল্পী ও আশরাফুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক সোহরাব আলী ও সদস্য নাজমুল হোসেন। এছাড়াও সমাজসেবা অফিসের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী এবং উপকার ভোগী রোগীর স্বজনেরা উপস্থিত ছিলেন। এসময় সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম জানান–সরকারের বিশেষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, প্যারালাইসিস ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে৷ এসব রোগে আক্রান্ত ব্যক্তিরা যেন কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর শরণাপন্ন না হয়। সরাসরি সমাজসেবা অফিসে এসে আবেদন করতে পারবে। সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আবেদন করতে কোনো অর্থের প্রয়োজন নেই, শুধুমাত্র চিকিৎসকের বৈধ কাগজপত্র জমা দিলেই যথাযথ প্রক্রিয়ায় সহায়তা দেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০