সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জের মাসুমপুরে জুলাই শহীদ রঞ্জু স্মৃতি স্তম্ভ উদ্বোধন, শহীদের আত্নত্যাগই হবে আগামী দিনের দেশ গড়ার প্রেরণা- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু

মোঃ হারুন অর রশিদ খান হাসান  :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু  বলেছেন, ইতিহাসের নিষ্ঠুরতম নিকৃষ্ট ফ্যাসিস্ট সরকার ১৬ বছরের তাদের  দুঃশাসনে গুম,খুন,অত্যাচার,নির্যাতন-নিপীড়নে দেশকে পোড়া মাটিতে রুপান্তর করে দিলেও আন্দোলন সংগ্রাম কখনো থেমে থাকেনি। অবিরাম আনন্দোল সংগ্রামের সেই ধারাবাহিকতায় জুলাই আগষ্টের ছাত্র জনতার গণআন্দোলন গণঅভ্যুত্থানে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেয়ে জীবন বাঁচায়,দেশ রাহুমুক্ত হয়। সেই ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সুমান আত্নত্যাগই হবে আমাদের আগামী দিনের দেশ গড়ার প্রত্যয়-প্রেরণা।

শুক্রবার ( ১ আগষ্ট) বেলা ১২ টার সময় সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর গ্রামে জেলা বিএনপির উদ্যোগো জুলাই আগষ্ট শহীদ সোহানুর রহমান রঞ্জু স্মৃতি স্তম্ভ উদ্বোধন করে তিনি এইসব কথা বলেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, যে পরিবার থেকে যে সন্তান চলে যায়, শহীদ হয়,তাদের সেই শূন্যস্থান কখনো পূরণ হয়না। আমরা তাদেরকে ভালবাসি,শ্রদ্ধা করি ও যতটুকু পারি সহযোগিতা  করি, পাশে দাঁড়াই, কিন্তু পিতৃ স্নেহ  ও ভাতৃ-মমতা সেগুলো তো আর ফিরে পাবেনা। 

 পতিত  নিষিদ্ধ আওয়ামী লীগ  নানানভাবে পায়তারা করছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, তারা যেন  দেশের ক্ষতি করার জন্য আর না ফিরে আসতে পারে তার জন্য দেশের সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি। । তিনি জুলাই-আগস্ট শহীদ রঞ্জুর পরিবারের দিকে খেয়াল রাখার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ  জানান। 

এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ সভাপতি মকবুল হোসেন চৌধুরী, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম খান,যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান,মোস্তফা নোমান আলাল, মুন্সি জাহিদ আলম,ইমরুল কায়েস প্রেম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, ক্রীড়া বিষয়ক সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুট,শহর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল জোয়ার্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম কারেন্ট, সদর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি লুৎফর রহমান ভুঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস,জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ শহীদ রঞ্জুর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য– জুলাই আগষ্ট ২৪ এর ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে ৪ আগষ্ট ২০২৪ তারিখে উত্তাল সিরাজগঞ্জের  রাজপথের মিছিলে  ফ্যাসিস্ট আওয়ামী লীগের অফিসের সামনে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক সোহানুর রহমান খান রঞ্জুকে।

শহীদ রঞ্জু,লতিফ, সুমন সহ ১৪ জন শহীদের রক্তের সিঁড়ি ডিঙিয়ে ৪ আগষ্টই সিরাজগঞ্জ শহর সহ সারা জেলা  ফ্যাসিস্ট মুক্ত হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০