শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

কাজিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফটোকার্ড

নাবিউর রহমান চয়ন,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের কাজিপুরে ঐতিহাসিক ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাজিপুর উপজেলা বিএনপি এর আয়োজন করেন।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে আলমপুর চৌরাস্তায় পৌঁছে।

পরে চৌরাস্তা গোলচত্বরে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ও পালিয়ে দেশ ত্যাগের বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি সেলিম রেজা।

এ সময় তিনি বলেন, ‘হাসিনা ও তার লীগের আস্তানা আর বাংলাদেশের মাটিতে হবে না। হাসিনার ছলচাতুরি মায়া কান্না মানুষ বুঝে গেছে। বাংলার মানুষ ঐ স্বৈরাচারকে আর চায় না। বাংলাদেশের মাটিতে তার আর ঠাঁই হবে না।’

নির্বাচনের বিষয়ে উপস্থিত জনগণের উদ্দেশ্যে সেলিম রেজা বলেন, ‘অন্তর্বর্তী সরকার সামনের বছরে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। আপনারা প্রস্তুতি নেন। ৫৪ বছরের ইতিহাস পালটে যাবে। এই কাজিপুরের মানুষ বিএনপির এমপি নির্বাচিত করবে, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবে।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ওয়াহিদুজ্জামান মিনু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান ও আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন, যুবদলের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান বাবলু প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০