শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে জুলাই-আগস্ট আন্দোলনের নির্ভিক লড়াকু সৈনিক সাব্বির হোসেন প্রতীক

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) :
জুলাই-আগস্টের আন্দোলনের প্রেক্ষাপট এক দিনে তৈরি হয়নি। সারা বাংলাদেশের ছাত্রদলের অকুতোভয় সৈনিকদের কারণেই জুলাই-আগস্টের আন্দোলন  হয়েছে। তেমনি সিরাজগঞ্জে  বাংলাদেশ জাতীয়তাবাদী  ছাত্র দল ইসলামিয়া সরকারি কলেজ শাখা স্বতঃস্ফূর্তভাবে  জুলাই-আগস্টের আন্দোলনে অংশগ্রহণ করে।  হাজার হাজার লাখ লাখ নেতা-কর্মীর ত্যাগের বিনিময়ে জুলাই-আগস্টের প্রেক্ষাপট তৈরি হয়েছে। সেই প্রক্ষাপটের ওপর সাধারণ শিক্ষার্থীরা ছাত্রসমাজের নেতৃত্বে, ছাত্র-জনতার নেতৃত্বে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে। ২০২৪ বাংলাদেশের ইতিহাসে একটি ঘটনাবহুল বছর। এই বছরটি ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান এবং স্বৈরাচারের পতনের বছর হিসেবে স্থান করে নিয়েছে। ১৫ বছরের স্বৈরাচার হটানোর এটি ছিল চূড়ান্ত পর্ব। জুলাইয়ে শুরু হওয়া কোটা বিরোধী আন্দোলন ধাপে ধাপে আগস্টে গিয়ে স্বৈরাচার শেখ হাসিনার উৎখাতের একদফার আন্দোলনে পরিণত হয়। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি শুধু ইতিহাস নয়, তা হয়ে উঠেছে বাংলাদেশের জাতীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন উচ্চারিত হবে জুলাই আন্দোলনের শহীদ, আহত ও সংগ্রামীদের নাম। তেমনি রাজ পথে সব সময় ছিলো একজন সৎ  ও নির্ভিক সাহসী মেধাবী ছাত্র নেতা কারা নির্যাতিত কারা বন্দী নেতা জুলাই গণ-অভ্যুত্থানে রাজপথের প্রতিটি সভা-মিছিলের অগ্রভাগে ছিলেন ইসলামী সরকারি কলেজ ছাত্রদল সাবেক সভাপতি
১১ নং ওয়ার্ড ছাত্রদলের অন্যতম সদস্য ও জাহান আরা  উচ্চ বিদ্যালয় স্কুল কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেন প্রতীক। তিনি মৃত্যুভয় উপেক্ষা করে দেশ থেকে ফ্যাসিস্ট হাসিনার শাসন চিরতরে মুছে দিতে জীবনবাজি রেখে রাত-দিন রাজপথে ছিলেন সংগ্রামী ছাত্র নেতা সাব্বির হোসেন প্রতীক। বিগত স্বৈরাচার ও ফ্যাসিস্ট হাসিনা বিরোধী গণ আন্দোলনে ৪ঠা আগস্ট এই দিনে
সিরাজগঞ্জ ফ্যাসিবাদ মুক্তদিবস। এবং ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সমাবেশে পুলিশের হামলায় ঢাকার বিভিন্ন পয়েন্টে বিপুলসংখ্যক ছাত্র–জনতার মৃত্যু এবং কয়েক হাজার আহত হয়। এদিন ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ নামে অবরোধের ঘোষণা করা হয়। ৫ আগস্ট লাখ লাখ মানুষ পুরো ঢাকার রাজপথে নেমে আসে। গণভবন অভিমুখে মিছিলে মিছিলে সব রাজপথ একাকার হয়ে যায়।  তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে এবং দেশ ত্যাগ করে স্বৈরাচার শেখ হাসিনা প্রাণভয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০