শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রায়গঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত

ফটোকার্ড

নিজস্ব প্রতিবেদক :

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রায়গঞ্জ উপজেলা শাখা। ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার বিকেল ৫টা ৩০ মিনিটে ধানগড়া পল্লী বিদ্যুৎ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে পৌর বাসস্ট্যান্ডে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোঃ আলী মর্তুজা এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি ডা. এস. এম. মুনসুর আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর শায়খ ড. মাওলানা আব্দুস সামাদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুস সামাদ বলেন, “গত বছর এই দিনে হাজারো শাহাদাত, আহত ও পঙ্গুত্বের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে আমাদের প্রাণপ্রিয় ছাত্রজনতা। আমি তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি।”

তিনি আরও বলেন, “সকল তথ্য-প্রমাণ থাকার পরও এখন পর্যন্ত গণহত্যার বিচার দৃশ্যমান নয়—এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে! যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বস্তির পরিবেশে বসবাস করছি, সেই আহত যোদ্ধাদের এখনও চিকিৎসার জন্য আন্দোলন করতে হয়।”

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “অবিলম্বে এই গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে। শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে জনগণের ভালোবাসা ও সমর্থনে জামায়াত যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তাহলে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালিত হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে কাজ করবে, ইনশাআল্লাহ।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবুল কালাম বিশ্বাস, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দ এবং উপজেলা ছাত্রশিবির সভাপতি মাসুদ রানা।

গণমিছিলে আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা কর্মপরিষদের সদস্য খোরশেদ আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. কামরুল ইসলাম, অফিস সম্পাদক জাকারিয়া হোসেন, তারবিয়াত সম্পাদক নজরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য গোলাম আজম ও সুমন আহমেদ এবং পৌর আমীর আলহাজ্ব হোসেন আলীসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০