শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে বেলকুচি উপজেলা জামায়াতের গণমিছিল

Download Photocard

মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি উপজেলা প্রতিনিধি:

৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে সমাবেশ ও গণমিছিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখা।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪ ঘটিকায় শেরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এই গণমিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলপূর্ব সমাবেশে বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম, এ সময়ে বলেন ,স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছর সন্ত্রাসের রাজত্ব কায়েম করে এ দেশকে শোষণ করে বিগত ৫ আগস্ট ২০২৪ , দেশের জনগণের চাপে এ দেশ ছেড়ে ভারতে পালিয়েছে ,এখনো এ দেশ নিয়ে ষড়যন্ত্র করে আসছে , আগামীতে তত্ত্বাবধায় সরকারের অধীনে নির্বাচনে সারাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লার জয় হবে হবে এবং দেশে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করবেন ।

উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাজহারুল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নূর নবী সরকার, নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা আবুল হাসেম সরকার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, অফিস সম্পাদক মাওলানা মোঃ আবুল হোসেন ভূইয়া ও বেলকুচি পৌরসভার আমীর মাওলানা মোঃ গোলাম সারোয়ার।

সমাবেশ শেষে প্রধান অতিথি আলহাজ্ব অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম এর নেতৃত্বে এক বিশাল গণমিছিল শেরনগর মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মুকুন্দগাতী বাজার হয়ে চালা উপজেলা পরিষদ পরিশেষে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয় ।
এতে জামায়াত-শিবিরের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণত মানুষ অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০