শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে বৃষ্টিকে উপেক্ষা করে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত

Download Photocard

মোঃ হোসেন আলী (,ছোট্ট) : সিরাজগঞ্জে  জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে  সিরাজগঞ্জ জেলা বিএনপি উদ্যোগে বৃষ্টিকে উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর ঢল নামে বিজয় মিছিলে। আনন্দ উচ্ছ্বাসে অনুষ্ঠিত হয় বিজয় মিছিল।
বুধবার (৬ আগস্ট ২০২৫ ) বিকেল সাড়ে ৪টায় ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বর প্রাঙ্গণ এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরী।  প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু,  জেলা বিএনপির সহ-সভাপতি এবং সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. নাজমুল হাসান তালুকদার রানা, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল। পরে বিজয় মিছিল বের হয়।  মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বাজার স্টেশন পৌর মুক্ত
গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ বলেন,জুলাই অভ্যুত্থান গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক।
চেতনায় উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে যেতে হবে।” ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল এক যুগান্তকারী ঘটনা। এই অভ্যুত্থান বাংলাদেশের ছাত্রসমাজ, শ্রমিক, কৃষক, পেশাজীবী,কর্মী এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রতিরোধের ফসল। আমরা দেখেছি, দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছে। শহীদ হয়েছেন ছাত্র, শ্রমিক ও মেহনতি সাধারণ মানুষ আজও অনেক আহত হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়াই করছেন।সমাবেশ থেকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে চলমান গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানানো হয়।
 জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন,জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে বলেন মানুষ বিএনপিতে ভোট দিয়ে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষের ভালোবাসা নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে। তাই আমি আপনাদের কাছে এ আহব্বান জানাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সকলকে একসাথে ধাঁনের শীর্ষ প্রতিকে কাজ করতে হবে। একইসাথে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
এসময়ে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আবু সাঈদ সুইট, সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,সিরাজগঞ্জ শহর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া, সিরাজগঞ্জ শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, যুগ্ম- সাধারণ সম্পাদক  মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আলআমীন খান,সাধারণ  সম্পাদক মোঃ মোরাদুজ্জামান মুরাদ,  জেলা জাতীয়তাবাদী  স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস,জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সিরাজুল ইসলাম সেরাজ, শহর বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল করিম জোয়ার্দারসহ বিএনপি এবং সংগঠন সহ বিএনপির নেতৃবৃন্দ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০