শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরুন : প্রধান উপদেষ্টা

ফটোকার্ড

ঢাকা : অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর প্রতিনিধি দলের প্রতি আহ্বান জাননিয়েছেন।

আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহাবান জানান।

প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও গ্রিসের প্রতিনিধিরা ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। 

সাক্ষাৎকালে তারা প্রধান উপদেষ্টাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন দাবি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। তারা প্রধান উপদেষ্টার কাছে তাদের লিখিত বক্তব্য ও দাবি পেশ করেন।

প্রতিনিধিদলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, তাদের সঙ্গে আলোচনার সুযোগ সবে শুরু হয়েছে।

প্রধান উপদেষ্টা আরো বলেন, ‘সময়ের অভাবে বেশি আলোচনা হয়নি। আমি সংক্ষিপ্ত আকারে তাদের সঙ্গে কথা শুনেছি। লিখিত চিঠি থেকে বিস্তারিত জানব। এগুলো পরে আলোচনা করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০