শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

আসুন রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই, সূচনা করি নতুন অধ্যায়ের : তারেক রহমান

ফটোকার্ড

ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল – ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক হানাহানি ভুলে গিয়ে ইতিহাসের পাতায় নতুন একটি অধ্যায় সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘নতুন অধ্যায় হতে হবে এমন, যেখানে কারও জীবন ও পরিবার রাজনৈতিক মতপার্থক্যের কারণে ধ্বংস হবে না।’

তারেক রহমান আজ এক টুইট বার্তায় ভেরিফাইড এক্স হ্যান্ডেল এবং ভেরিফাইড ফেসবুক পোস্টে পৃথকভাবে একই বিষয়বস্তুর ওপর জোর দিয়ে বলেন, “আসুন রাজনৈতিক হানাহানি ভুলে আমরা ঐকবদ্ধ হই, যেখানে রাজনৈতিক মতপার্থক্যের কারণে কারো জীবন ও পরিবার ধ্বংস হবে না।”

তিনি বলেন, সত্যের সৌন্দর্য্য হলো যে অপপ্রচারের বিরুদ্ধে সত্যের জয় অবশ্যম্ভাবী এবং মানুষকে আশ্বস্ত করা যে, ন্যায় বিচার এবং সত্যতা আপনা আপনি জয় লাভ করে।তারেক রহমান গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন, যা বিশ্বাস ও আস্থা, বৈচিত্র্যতা ও আদর্শ, বাংলাদেশের মানুষের ক্ষমতায়ন, যা নির্বাচনে অংশ গ্রহণের মাধ্যমে নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে।

তিনি বলেন, ‘এই অভিযাত্রায় আমরা প্রত্যাশা করি আইনের শাসন, মানবাধিকার, এবং মতপ্রকাশের স্বাধীনতা, প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক, সহনশীল এবং আইন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অধিকার থাকবে।’

তারেক রহমান আজ রোববার তার একটি মামলায় হাইকোর্ট বিভাগের দেয়া এক রায়ে তাকেসহ মামলার সকল আসামীকে বেকসুর খালাস দেওয়ার কয়েক ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুভূতি ব্যক্ত করেন।

তারেক রহমানসহ মামলার অন্য আসামীদের হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা দু’টি মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছিল। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলা মামলায় এই রায় দেয়া হয়েছিল।

হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসাইনের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ নিম্ন আদালতের রায় বাতিল করে রোববার এই রায় দেন। হাইকোর্টের রায়ে বিএনপি’র পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০