শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ এর আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জে বিভিন্ন মসজিদের ইমাম ও মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদগণদের সমন্বয়ে  সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর ২০২৫) সকাল ১১ টায়  পৌর শহরের খাঁন সাহেবের মাঠ সংলগ্ন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে, ইসলামিক ফাউণ্ডেশন  সিরাজগঞ্জের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা বিষয়ের  ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ।
অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের,রাজশাহীর পরিচালক মো: আব্দুর রাজ্জাক।


অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামিক ফাউণ্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের,রাজশাহীর পরিচালক মো: আব্দুর রাজ্জাক তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ হলো – সাম্প্রতিক সম্প্রতির দেশ, ধর্ম নিয়ে বিশৃঙ্খলা বা অরাজকতা করার কিছু নেই। ধর্ম যার যার রাষ্ট্র সবার। রাজনীতিতে ধর্মের ব্যবহার বিষয়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। ধর্মীয় ও নৈতিকতা শিক্ষা প্রসারে মাধ্যমে আগামী দিনে সুনাগরিক তৈরি করতে হবে। সরকার সারাদেশে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করেছেন এবং ধর্ম পালনে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে নিরাপত্তা এবং সুযোগসুবিধা ও সহায়তা প্রদান করেছেন। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজশাহী কার্যালয়ের ফিল্ড অফিসার মোহাম্মদ আমিরুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার, রাজশাহী মো: জাঙ্গাগীর আলম,ইসলানিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের ফিল্ড সুপারভাইজার মো :আনোয়ার হোসেন, সহ বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। পরে দেশ ও দশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদ সিরাজগঞ্জের পেশ ইমাম ও খতিব  হযরত মাওলানা তরিকুল ইসলাম, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ এঁর  ফিল্ড অফিসার মোঃ হাবিবুল্লাহ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০