শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

উল্লাপাড়ায় কেন্দ্রীয় ছাত্রদল নেতা কাওছার আহমেদ রনির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

ফটোকার্ড

মোঃ হোসেন আলী ( ছোট্ট) : বিএনপি’র (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি” বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬অক্টোবর ২০২৫) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌর এলাকায় পদযাত্রা ও সমাবেশের নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম -সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ -৪ (উল্লাপাড়া- সলঙ্গা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাওছার আহমেদ রনি।

উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেন শফির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সন্টু, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ ছাত্রসংসদের নির্বাচিত সাবেক জিএস, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর গোলাম আওলিয়া, উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক প্রধান, উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদত হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কবিরুজ্জামান পান্না, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, মজনু প্রামাণিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু হাসান অভি, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মুতি বাবু, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মিজানুর রহমান লেবু, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাবু, আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, মোঃ শাহজালাল, মাহমুদুল হাসান নয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি সাকিব সরকার মাসুম, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবির হাসান, সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সহ সভাপতি সবুজ ইসলাম, উপজেলা ওলামা দলের আহ্বায়ক আব্দুল হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম সরকার সহ রামকান্তপুর, চরসাতবাড়ীয়া, বারুইয়া ও প্রতিবেশী গ্রামের জনসাধারণ।
কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি’র ৩১ দফা এখন সময়ের দাবি। তাঁরা আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন, স্বচ্ছ ও জনগণমুখী রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ -৪ (উল্লাপাড়া- সলঙ্গা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাওছার আহমেদ রনি বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী বিপুল ভোটে উল্লাপাড়াতে বিজয়ী হবে এসব ভ্রান্ত কথা, মিথ্যা কথা। উল্লাপাড়ায় বিএনপির যে ভোটার আছে, তার এক- তৃতীয়াংশে ভোটার জামায়াতে ইসলামীর নেই। তারা তো গুপ্ত, তারা যে সমস্ত কথা বলে – অধিকাংশ মিথ্যা বানোয়াট ও ভ্রান্ত কথাবার্তা। সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানকে মনোনয়ন দিয়েছেন৷ এরপর থেকেই তিনি নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন। সে সম্পর্কে এই ছাত্রদল নেতা বলেন, আমাদের উল্লাপাড়ায় বিএনপির যে কয়েকটি গ্রুপ বা প্রার্থী রয়েছে, দলীয় নেতাকর্মী এক জায়গায় হলে, ওই সময পরিমাণ ভোট জামায়াতে ইসলামীর নেই। জামায়াতের উল্লাপাড়ার রাজনীতিতে নূন্যতম কোন অবদান নেই। বরং তাদের স্বাধীনতার বিরুদ্ধে অবদান, বাংলাদেশের বিপক্ষে তাদের অবদান। তারা যে কারসাজিতে বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখছে এটি দীর্ঘস্থায়ী হবে না। তিনি আরও বলেন, উল্লাপাড়ার মাটি ও মানুষের সাথে আমার সম্পর্ক। রাজধানীতে রাজনীতি করার পাশাপাশি যখনই সময় পেয়েছি, দলের দায়িত্ব পালন করার পরে আমি উল্লাপাড়া চলে এসেছি। গ্রাম ও ইউনিয়ন চুসে বেরিয়েছি৷ আমার বাবার রাজনৈতিক পরিচয় ছিল উনি উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। আমার বাবার কারণে আমার কাজ করার সহজ হয়েছে। আয়োজিত এই পদযাত্রায় বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ অংশ নিয়েছিলেন। পদযাত্রাটি উল্লাপাড়া উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনার চত্বরে এসে শেষ হয়৷

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০