শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

এনায়েতপুরে চোরাই ছাগল বিক্রির সময় যুবক আটক, ধোরাছোঁয়ার বাহিরে মূল হোতা দেলোয়ার

ফটোকার্ড

নজরুল ইসলাম :
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে চুরি করা ছাগল বিক্রির সময় আবু তাহের (৩৫) নামের এক যুবককে আটক করেছে এনায়েতপুর থানা পুলিশ। পরে ঘটনাটি জানাজানি হলে শনিবার (১ নভেম্বর) ভোর হতে মূল অভিযুক্ত দেলোয়ার হোসেনকে তিন ঘন্টা আটকে রেখে স্থানীয় মুরুব্বীদরের হেফাজতে রাখেন।

শনিবার (১ নভেম্বর) দুপুরে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, দেলোয়ার দীর্ঘদিন ধরে এলাকায় ছাগল, গরুসহ বিভিন্ন মালামাল চুরির সঙ্গে জড়িত। তারা সদর উপজেলা সয়দাবাদ ইউনিয়নের মৃত বক্ত জামানের ছেলে আবু তাহের ও ফজলের ছেলে দেলোয়ার হোসেন। তারা উভয়ই সয়দাবাদ ইউনিয়নের সারটিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা।

এবিষয়ে হাট ইজারাদার আল এহছান বলেন, শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে চুরি করা একটি ছাগল বিক্রির উদ্দেশ্যে দেলোয়ার তার সহযোগী আবু তাহের (৩৫) নামে এক ব্যক্তিকে স্থানীয় হাটে পাঠায়। হাট কমিটি বিষয়টি সন্দেহজনক মনে করে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে দেলোয়ারের নাম প্রকাশ করে। পরে এনায়েতপুর থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

এদিকে মূল হোতা দেলোয়ারকে আনতে না পারলে পুলিশ আবু তাহেরকে থানায় নিয়ে যায়। পরবর্তীতে গ্রামে ফিরে এলাকাবাসী দেলোয়ারকে আটক করে। পরে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমাস হোসেন ও আকবর হোসেন দায়িত্ব নিয়ে দেলোয়ারকে হেফাজতে নেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, চুরি হওয়া ছাগল উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় একটি চুরি মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০