শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গণতন্ত্রহীন বিপন্ন বাংলাদেশের আশার প্রতিফলন বর্তমান সরকার : আফরোজা খানম

ফটোকার্ড

ঢাকা:  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, গণতন্ত্রহীন, ভোটহীন ও বিপন্ন বাংলাদেশের আশার প্রতিফলন বর্তমান সরকার।

তিনি বুধবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থান স্পষ্ট করেছে যে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। তিনি দাবি করেন, ‘জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, এটি শুধু কোনো জোট বা বিরোধী দলের দলিল নয়, বরং ‘জুলাই সনদ বাংলাদেশের সনদ।’ তার ভাষায়, এই সনদ বাস্তবায়নের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি উল্লেখ করেন, ‘যার বাবা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, যার মা গণতান্ত্রিক বাংলাদেশের প্রতীক খালেদা জিয়া, তার নেতৃত্বে আস্থা রাখা মানে সত্য, ন্যায় ও সুন্দরের চর্চা করা।’

আফরোজা খানম বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র দুই মাস হলেও এই সময়ে উন্নয়ন ও জনসেবায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

বিরোধী দলের পক্ষ থেকে সরকারের প্রতি পর্যাপ্ত কৃতজ্ঞতা বা স্বীকৃতি না পাওয়ার বিষয়টি দুঃখজনক বলে উল্লেখ করে তিনি বলেন, সংসদে বিরোধিতা থাকবে, তবে তা যেন সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ থাকে। অতিরিক্ত বিতর্ক সংসদীয় শৃঙ্খলা নষ্ট করছে।

তিনি বলেন, জুলাই আন্দোলনকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা ঠিক নয়। মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি, আর জুলাই আন্দোলন একটি গণ-অভ্যুত্থান।

তিনি দাবি করেন, এই আন্দোলনের পটভূমি ১৭ বছরের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে তৈরি হয়েছে এবং এতে বিএনপি ও তাদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মন্ত্রী বলেন, বিএনপি ও তাদের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে জেল-জুলুম ও রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছে। তিনি আরও বলেন, সংসদ সদস্যদের অনেকেই এসব অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছেন।

তিনি বলেন, ‘এক মাসে ফ্যাসিবাদী সরকারের পতন হয় না’ এ ধরনের বাস্তবতা সবাইকে বুঝতে হবে।

তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সত্যের পাশে থেকে অপ্রয়োজনীয় তর্ক-বিতর্ক ও তাচ্ছিল্য পরিহার করতে হবে।

মন্ত্রী বলেন, জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি পূরণ করাই সরকারের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যেই তারা সংসদে কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০