শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গাজায় ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ভাইরাল

ফটোকার্ড

আন্তর্জাতিক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবরদ্ধ গাজায় ইসরাইলি হামলার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, প্রকাশ্যে দিবালোকে একটি জনবহুল এলাকায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্র আঘাত হানার সাাথে সাথে স্থানীয়রা দিগি¦দিক ছুটাছুটি করে। প্রাণ ভয়ে অনেকে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

ফিলিস্তিনের সর্বাধিক প্রচারিত দৈনিক ‘ফেলেস্টিন’-এর উদ্ধৃতি দিয়ে এএফপি এই খবর জানিয়েছে।

কাতার ভিত্তিক আল জাজিরার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দিন দুপুরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার সঙ্গে সঙ্গে প্রচন্ড ধোঁয়ার কুন্ডলির সৃষ্টি হয়। সৃষ্টি হয় বিশালাকার গর্তের। ক্ষেপলাস্ত্রের আঘাত কতটা শক্তি শালী ছিল তা গর্ত দেখলে স্পষ্টভাবে বুঝা যাচ্ছে।

আল জাজিরার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে,ভয়াবহ এই হামলার ঘটনা ঘটেছে গাজার খান ইউনিসের একটি জনবহুল এলাকায়। অথচ দখলদার ইসরাইলি বাহিনী এই এলাকাটিকে নিরাপদ স্থান হিসেবে ঘোষণা দিয়ে সাধারণ মানুষকে সেখানে যেতে বলেছিল। কিন্তু রক্ত পিপাসু ইসরাইলি বাহিনী আবার সেখানে ক্ষেপণাস্ত্র ছঁেড়। ঐ হামলার এক হাজার তাঁবু ধ্বংস হয়ে যায়। এছাড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এক শিশু নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী। হামলায় এই পর্যন্ত ৪৩ হাজার ৫শ’ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছে ১ লাখেরও বেশি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০