শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

ধুলা যতই উপরে উঠুক তা আকাশ ভেত করতে পারে না,আওয়ামী লীগের গুজবও তেমনি- প্রেসক্লাব সভাপতি খান হাসান

ফটোকার্ড

মোঃ হোসেন আলী ছোট্র,সিরাজগঞ্জঃ

“ধুলা যতই উপরে উঠুক তা আকাশ ভেত করতে পারে না,আওয়ামী লীগের গুজবও তেমনি। বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের হত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের খুনিদের বিচার ও শাস্তি না হওয়া পর্যন্ত খুনি ও তাদের দোসরদের চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না,কোথাও উঁকিঝুকি দিলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

 রবিবার ( ২৬ জানুয়ারি ২০২৫) রাতে সিরাজগঞ্জ পৌর শহরের ইবি রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের আহবায়ক এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান এসব কথা বলেন।

হারুন অর রশিদ খান হাসান আরও বলেন খুনীরা দেশবিদেশ আত্নগোপনে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সারাদিন যে গুজব ছড়িয়ে দেয়,দিনশেষে তা হাওয়ায় মিশে যায়, ধুলা যতই উপরে উঠুক তা আকাশ ভেত করতে পারে না,আওয়ামী লীগের গুজবও তেমনি। তিনি আরও বলেন, বিএনপি সাত সাগর পারি দিয়ে সৈকতে পড়ে থাকতে চায় না,আমাদেরকে বিজয় বন্দরে নোঙর করতে হবে।

এ সময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জেলা বিএনপি সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা,শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভূইয়া সেলিম, সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম প্রমুখ। এসময় বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০