শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

নারী শিক্ষার্থীদের সুস্বাস্থ্যে রাজশাহী কলেজে ইসলামী ছাত্রী সংস্থার প্রশংসনীয় মেডিকেল ক্যাম্পেইন

ফটোকার্ড

ইউসুব আলী, রাজশাহী :

নারী শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করা, চিকিৎসা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং আর্থিক সঙ্কট উপেক্ষা করে স্বাস্থ্যসেবা সবার নাগালে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহী কলেজ প্রাঙ্গণে শুরু হয়েছে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন। বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থা রাজশাহী কলেজ শাখার উদ্যোগে এই মহৎ আয়োজন শুরু হয়েছে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায়। চলবে আগামীকাল বুধবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত।

এই আয়োজনের প্রধান আকর্ষণ ছিল নারী শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান। দন্ত্য, চর্ম, গাইনী ও যৌন স্বাস্থ্যসহ নানাবিধ শারীরিক সমস্যার সমাধানে ছিলেন অভিজ্ঞ নারী চিকিৎসকরা। চিকিৎসা শেষে শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হচ্ছে ক্যাম্পের আলাদা ওষুধ কর্ণার থেকে।

চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীদের মুখে ঝরে পড়ছে সন্তুষ্টির কথা। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, আমরা মেয়েরা অনেক সময় শারীরিক সমস্যার কথা কারো সাথে ভাগ করতে পারি না। কিন্তু এখানে নারী ডাক্তারদের কাছে সহজে সবকিছু বলতে পারছি। বিনামূল্যে ওষুধও পাচ্ছি। আমাদের মতো শিক্ষার্থীদের জন্য এটি সত্যিই বড় সহায়তা।

শিক্ষার্থীদের চোখে বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থা কেবল একটি ছাত্র সংগঠন নয়, বরং মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে উজ্জ্বল এক সংগঠন। তাদের এ আয়োজন প্রমাণ করেছে, শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর থেকেও শিক্ষার্থীদের জন্য সরাসরি কল্যাণমূলক কাজ করা সম্ভব।

তৃতীয় বর্ষের ছাত্রী নাহিদা সুলতানা জানান, চর্মরোগে ভুগছিলাম অনেক দিন। এখানে চিকিৎসকরা আন্তরিকভাবে আমার সমস্যা শুনেছেন এবং সঠিক চিকিৎসা দিয়েছেন। টাকা খরচ ছাড়াই এমন সেবা পাওয়া সত্যিই আশ্চর্যজনক। আমি বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ও দন্ত্য চিকিৎসক ডা. সিরাজা মুনিরা। তিনি বলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থার এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা এখানে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছি, আর কলেজ প্রাঙ্গণে এভাবে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। পাশাপাশি ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে আগামী সাত দিন শিক্ষার্থীরা বিশেষ ছাড়ে চিকিৎসা নিতে পারবেন।

রাজশাহী কলেজ প্রাঙ্গণে এই দুই দিন যেন রূপ নিয়েছে এক ভিন্ন আবহে। শিক্ষার্থীদের ভিড়ে ক্যাম্প প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে আস্থা ও কৃতজ্ঞতার স্রোতে। অনেকেই মনে করছেন, ছাত্রীসংস্থার এই উদ্যোগ অন্য সব ছাত্র সংগঠনের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

এ বিষয়ে বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থা রাজশাহী কলেজ শাখার সভানেত্রী মোসাঃ জোবায়দা জারা বলেন, আমরা চাই নারী শিক্ষার্থীরা শুধু শিক্ষায় নয়, সুস্বাস্থ্য ও মানসিক প্রশান্তিতেও সমৃদ্ধ হোক। এ জন্যই এই বিনামূল্যের মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। আমাদের বিশ্বাস, এই ক্যাম্প শিক্ষার্থীদের স্বাস্থ্য সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০