শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নওগাঁয় নারী উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত
সিরাজগঞ্জে আলোকিত এক অধ্যায়ের সমাপ্তি,অশ্রুসিক্ত শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন প্রধান শিক্ষক জীবন কুমার সাহা
সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৫১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শাহজাদপুরে ৫ বছরের ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ আপন চাচাদের বিরুদ্ধে
ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত
তাড়াইলে মডেল মসজিদে বিশটা ফ্যান সহ মাইক সেট চুরি
সিরাজগঞ্জে বাগডুমুর ইসলামিয়া আলীম মাদ্রাসা ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নিতে ইমাম-মোয়াজ্জিনদের সঙ্গে হাজী আব্দুস সাত্তারের মতবিনিময় সভা
হবিগঞ্জে শতবর্ষী বৈশাখী গ্রামীণ মেলা অনুষ্ঠিত

পুলিশ পরিচয়ে শিক্ষকদের হোয়াটসঅ্যাপ হ্যাক করে বিকা‌শে টাকা দাবি

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ সদর উপজেলায় পুলিশ পরিচয়ে এটিও‌দের ব্যাকমেইল করে একের পর এক হোয়াটসঅ্যাপ হ্যাক করে বিভিন্ন শিক্ষকদের নিকট টেক্স করে টাকা দাবি করছে একটি চক্র।

গতকাল শনিবার থেকে আজ (১৭ নভেম্বর) রোববার পর্যন্ত দুইজন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসারের হোয়াটসঅ্যাপ হ্যাক করে বিভিন্ন শিক্ষকদের নিকট টাকা চেয়ে চিরকুট প্রদান করছে। এছাড়াও একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে বিভিন্ন ভা‌বে পুলিশের ভয়-ভীতি দেখিয়ে  দেখিয়ে হোয়াটসঅ্যাপ হ্যাক করার চেষ্টা করেন।

হোয়াটসঅ্যাপ হ্যাকের শিকার সহকারী শিক্ষা অফিসাররা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার ১নং ক্লাসটারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোছা দিলরুবা ও ভাটিয়ারী ক্লাসটা‌রের সহকারী উপজেলা শিক্ষা অফিসার অরুন কুমার দেবনাথ।

সদর উপজেলা শিক্ষা অফিসার অরুন কুমার দেবনাথ ব‌লেন, আমাকে গতকাল  শ‌নিবার দুপুর ২ টার দিকে পুলিশ হেডকোয়ার্টার থেকে এস আই আনোয়ার নামে এক প্রতারক চক্র ফোন করে বলেন আপনার ফোন মনে হয় বাচ্চারা ব্যবহার করে যে কারণে এলোমেলো চাপ লেগে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের গ্রুপে অ্যাড হয়ে গেছে। এটি থেকে লিভ নিতে হলে ৬ ডিজিটের একটি কোড যাবে আপনি আমাকে ৬ ডিজিটের কোড বললে আমি গ্রুপ থেকে লিভ করিয়ে দিতে পারব। পুলিশের পরিচয়  দেওয়ায় সহজ সরল ম‌নে ৬ ডিজিট কোড টা আমি তাকে বলে দেই এবং পরবর্তীতে জানতে পারি আমার বিভিন্ন বন্ধু-বান্ধব এবং শিক্ষকদের নিকট ০১৬১১২৫৬২৩৯ পেরণ ক‌রে ১০ থেকে ১৫ হাজার পর্যন্ত টাকা দাবি করছে। আমি  নিরাপত্তার জন্য সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জ সদর থানায় গেলে তারা একদিন অপেক্ষা করতে বলেন, এবং নিরাপত্তাহীনতায় ভুগলে পরবর্তীতে অভিযোগ প্রদান করতে বলেন।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোছা দিলরুবা ব‌লেন, আমাকে আজ রোববার দুপুর ২টার দিকে এসআই মারুফ পরিচয়ে ফোন দিয়ে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ভিপিএন অন করেছিলেন, যে কারণে আপনার জটিলতা দেখা দিয়েছে আপনার ফো‌নে ৬ ডি‌জি‌টের ওটিপি যাবে আপনি আমাদের বললে আপনার আর কোন সমস্যা হবে না। আমি অটি‌পি দেওয়ার  সঙ্গে সঙ্গে জানতে পারি আমার হোয়াটসঅ্যাপটি হ্যাক হয়েছে এবং ০১৮২৩১৪২৫৩১ নাম্বার থেকে বিকাশ কর‌তে বল‌ছে।

এছাড়াও ছা‌ব্বিসা বহুলী  ক্লাসটা‌রে   সহকারী উপ‌জেলা শিক্ষা অফিসার আফরোজ জাহান শিমুল বলেন, আমাকেও কক্সবাজার পুলিশের এসআই মাসুম পরিচয়ে ভয়-ভীতি দে‌খি‌য়ে ওটিপি চেয়েছিলন আমি প্রতারক বলার সাথে সাথে তিনি ফোনটি কেটে দেন।

উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার, শেখ ফরিদ আহমেদ ব‌লেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসারদের পুলিশ পরিচয়ে নানা কৌশল অবলম্বন করে হোয়াটসঅ্যাপ হ্যাক করে বিভিন্ন শিক্ষক এবং বন্ধু-বান্ধবদের নিকট টাকা দাবি করছে এ বিষয়ে সদর থানায় সকলের পক্ষ থেকে একটি অভিযোগ প্রদান করা হবে।

এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন ক‌বির বলেন, আমার কাছে অভিযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রতারকদের বিরুদ্ধে আইনিগত ব্যবস্থা নেব।

নাম্বারগুলো অনুসন্ধান করে দেখা যায়, তাদের হোয়াটসঅ্যাপের ফটো কাভারে পুলিশের ছবি রয়েছে। সদর উপজেলার সকল শিক্ষকরা এই সমস্ত সকল প্রতারকদের দ্রুত গ্রেফতারের দা‌বি জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০