শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বিগত ১৭ বছরে ফ্যাসিট সরকার হটানো আন্দোলনে আলেম-ওলামাদের ভূমিকা অনস্বীকার্য- সিরাজগঞ্জে ওলামা দলের মতবিনিময় সভায় সাইদুর রহমান বাচ্চু

ফটোকার্ড

নিজস্ব প্রতিবেদক:
বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার হটানো আন্দোলনে আলেম-ওলামাদের ভূমিকা অনস্বীকার্য ছিল। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দের ভুমিকা গৌরবদীপ্ত ইতিহাস অবিস্মরণীয়। যুগে যুগে সব ধরনের বিভেদ-বৈষম্য, জুলুম, শোষণ ও অন্যায়-অসত্যের বিরুদ্ধে, দেশ ও জাতির কল্যাণে আলেম সমাজের গৌরবদীপ্ত ইতিহাস অবিস্মরণীয়। যখনই কোনো জালিমের উত্থান হয়েছে আলেম সমাজ সবধরনের ভয়কে জয় করেই তার বিরুদ্ধে লড়াই-সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন।
২০২৪ সালে চাকরিতে বৈষম্য প্রতিরোধে ছাত্র-জনতার আন্দোলন থেকে সূচিত ফ্যাসিবাদী জালিমের পতনের রক্তিম জুলাই অভ্যুত্থানেও ঝাঁপিয়ে পড়েন আলেম সমাজ ও মাদরাসা শিক্ষার্থীরা। সমস্ত বাধা-বিপত্তি, হুমকি-ধমকি, ভয়-ভীতি, এমনকি বন্ধুকের গুলি ও জেল-জুলুম উপেক্ষা করেই রাজপথে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেন, অংশগ্রহণ করেন।
সিরাজগঞ্জ সদর উপজেলা ও শহর শাখার ওলামা দলের আহবায়ক কমিটি গঠনের লক্ষ্য মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু একথাগুলো বলেন।
তিনি আরও বলেন, রাসু (সা:) এর নবুওয়্যাতের ২৩ বছরে ভুল করায় জামাতের ইসলামীর প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আ’লা মওদুদী কে ফাসির নির্দেশ দিয়েছেন আইয়ুব খান। জামাতের প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আ’লা মওদুদী জন্ম দুল্লির লাহোর, আর জামাত প্রতিষ্ঠাতা হয়েছে পাকিস্তানে। সেই জামায়াতের নেতাকর্মীরা বর্তমানে বাংলাদেশে ক্ষমতায় আসার বেহেশতের টিকিট বিক্রি করছে। কথা দিয়ে যারা কথা রাখে না তারা মুনাফিক। আর এই জামাতের মুনাফিকদের কুরআন হাদিস দিয়ে প্রতিহত করবে ওলামা দল।

(১৭ আগষ্ট ২০২৫), রবিবার, সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ সদর উপজেলা ও শহর শাখার আহবায়ক কমিটি গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক মাও: আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক। তিনি তার বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে কিছু ইসলামিক দল ‘ভোট দিলেই বেহেশত পাবেন’ বলে দেশের জনগণের কাছে প্রচার প্রচারনা করছে। বেহেশতের টিকিট কে পাবে, তা শুধু মহান রব্বুল আলামিন জানে। কাকে বেহেশত দিবেন, কাকে জাহান্নাম দিবে, তা একমাত্র মহান রব্বুল আলামিন নির্ধারন করবেন। কোন মানুষই কে জান্নাত, কে জাহান্নামে যাবে, তা নির্ধারন করতে পারে না। কিন্তু আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কিছু ইসলামিক দল দেশে গুজব ছড়াচ্ছে যে, অমুক মার্কাই ভোট দিলেই, জান্নাত। এই মুনাফিকি কথাগুলো কুরআন হাদিস দিয়ে জনগণকে বুঝাতে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র এখন বেশি প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হাফেজ মাও: নুরনবী হোসাইন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, মিডিয়া সেলের আহ্বায়ক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, শহর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মুন্সি জাহেদ আলম, জেলা বিএনপির প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মাও.মো.জহুরুল ইসলাম, লতিকুল ইসলাম লেলিন, মাওলানা টিএম শরিফ উদ্দিন জামিল, হাফেজ মাওলানা মোঃ আব্দুল ওয়াজেদ, হাফেজ মা: জুবায়ের হোসেন জুয়েল , যুগ্ম আহবায়ক শরীফুদ্দিন জামিল, সদস্য হাফেজ ইমরুল প্রমুখ।

এসময় সিরাজগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখার ওলামা দলের আহবায়ক কমিটি গঠনে মতবিনিময় সভায় সিরাজগঞ্জ জেলার ৯ উপজেলার ওলামা দলের নেতৃবৃন্দ সহ সদর উপজেলা ও পৌর ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০