শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন 

ফটোকার্ড

মোঃ জুবায়ের হোসাইন,বেলকুচি উপজেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন,বাংলাদেশের অর্থনীতি,খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও পুষ্টির ভারসাম্য রক্ষায় মৎস্য খাতের অবদান অপরিসীম। “মাছে ভাতে বাঙালি”এই চিরন্তন ঐতিহ্য ধরে রাখতে হলে মৎস্যসম্পদ রক্ষা, প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা, কারেন্ট জাল ব্যবহার বন্ধ করা এবং আধুনিক প্রযুক্তি নির্ভর মৎস্য চাষের প্রতি গুরুত্ব দিতে হবে।

তারা আরও বলেন, সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্প ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে মৎস্য খাতে বিপ্লব ঘটছে। এ অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল মাসুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহূরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা রানা ইসলাম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুসাব্বিরুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান জুয়েল, বেলকুচি থানার এসআই সবুজ আহমেদ, ছাত্র প্রতিনিধি মুছা হাসেমী, আনসার ভিডিপি কর্মকর্তার প্রতিনিধি।

অনুষ্ঠানে একজন সফল মৎস্য চাষীকে সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমের সূচনা করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০