শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

ভাঙ্গায় কিশোরীর মৃতদেহ উদ্ধার

ফটোকার্ড

মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় যুথি আক্তার (১৩) নামক এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে ভাংগা থানা পুলিশ।  রবিবার(২৩ মার্চ)  দিবাগত রাত ২টার দিকে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রাম থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।  যুথি ওই গ্রামের  জামাল শেখের মেয়ে।


পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার(২৩ মার্চ)  রাতে যুথি খাবার খেয়ে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে।রাত দুইটার দিকে যুথির ছোট ভাই রায়হান তাকে  শয়নকক্ষের  আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলতে দেখে চিৎকার করে।এ সময় বাবা মা সহ বাড়ির লোকজন এগিয়ে আসে।পরে সবাই মিলে তার  ঝুলন্ত  দেহটি আড়ার উপরে থেকে  নামায়। পরে বাড়ির লোকজন অচেতন  অবস্থায় তাকে সদরপুর বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  পরে ভাংগা থানায়  সংবাদ দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তার  লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।


ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো: রিফাত উদ্দিন  জানান, ৯৯৯ নাম্বারে কল পেয়ে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের আদমপুর থেকে  যুথি আক্তার নামক এক  কিশোরীর মরদেহ  উদ্ধার করা হয়েছে। মরদেহটি  পোস্টমর্টেমের জন্য  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সোমবার  প্রেরণ করা হবে। পোস্টমর্টেম  রিপোর্ট পেলে মেয়েটির মৃত্যুর মূল কারণ বিষয় জানা যাবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০