শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মতিহারে প্রতিপক্ষের গুলিতে কোল্ড স্টোরেজ শ্রমিক নিহত, এলাকায় উত্তেজনা

ফটোকার্ড


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে মোস্তফা (৫০) নামে এক আলু কোল্ড স্টোরেজ শ্রমিক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার রাত পৌনে ৮টার দিকে নগরীর মতিহার থানাধীন ডাসমারী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফা ওই এলাকার তইমুর আলী শেখের ছেলে।

স্থানীয় বাসিন্দা মো. আজাদ জানান, শনিবার রাতে এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন মোস্তফা। পথে কে বা কারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহতের স্ত্রী নাজেরা বেগম দাবি করেন, তার স্বামী কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি বলেন, “আমার স্বামী নিরীহ মানুষ। আমাদের তিনটি কন্যা সন্তান রয়েছে। এখন তাদের কে দেখবে, কে সংসার চালাবে?” তিনি আরও অভিযোগ করেন, প্রায় তিন মাস আগে এক প্রতিবেশীর সঙ্গে তার স্বামীর বিরোধ হয়েছিল। সেই ঘটনার জের ধরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ঘটনার পর আমরা সরেজমিনে তদন্ত করছি। স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা ছিল। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০