শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মৎস্যজীবীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন-সিরাজগঞ্জে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

ফটোকার্ড

তারিকুল আলম,স্টাফ রিপোর্টারঃ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘মৎস্যজীবীরা ন্যায্য অধিকার ফিরে পাবেন।’
রোববার (৬ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকায় তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, ‘সারা দেশে হাওর-বাঁওড়, বিল ও জলাশয়ের ইজারা নিয়ে সমস্যা রয়েছে। কারণ প্রকৃত মৎস্যজীবীদের ন্যায্য অধিকার থাকলেও জলমহালের ইজারা নেন অন্যরা। কিন্তু ‘জাল যার, জলা তার এ নীতি বাস্তবায়ন হলে জলমহাল ইজারা সমস্যা দূর হবে। আমরা ইজারা নীতিমালার পরিবর্তন নিয়েও কাজ করছি।
তিনি আরও বলেন, ‘তরুণরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। তারাই সব বৈষম্য দূর করবে। কিন্তু আমরা যদি তাদের কর্মসংস্থান ও প্রশিক্ষণ দিতে না পারি তাহলে এটা আমাদের বড় ব্যর্থতা।
জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ, জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান, নিমগাছি সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প কর্মকর্তা শহিদুল ইসলাম ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০