শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজশাহী চারঘাটে বিজিবির অভিযানে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার

ফটোকার্ড


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহীর চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চক মুক্তারপুর এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় এই ফেনসিডিল উদ্ধার করা হয়।
রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনস্থ ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, সীমান্ত পিলার ৭২/২-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চক মুক্তারপুর স্থানে টহল দিচ্ছিল বিজিবির দলটি।
এ সময় মালিকবিহীন একটি প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে বস্তাটি তল্লাশি করে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার উদ্ধার হওয়া ফেনসিডিলগুলো চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। মাদকের বিরুদ্ধে সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।#

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০