শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফটোকার্ড

রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৩ সেপ্টেম্বর ২০২৫ রোজ বুধবার বিকেল ৫টায় পৌর শহরে এক শোভাযাত্রা বের করা হয়। পরে চৌরাস্তা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ। আরো বক্তব্য দেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূরনবী, সহ-সভাপতি মাহমুদুন নবী পান্না বিশ্বাস, খলিলুর রহমান ও পৌর বিএনপি সহ-সভাপতি আলাউদ্দিন মাস্টার , সাংগঠনিক সম্পাদক আনছারুল ইসলাম, বিএনপি নেতা হামিদুর রহমান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক জিয়ার প্রতি শ্রদ্ধা জানান এবং বিএনপি প্রতিষ্ঠায় ও দল পরিচালনায় তাঁদের অবদানের কথা তুলে ধরেন। এইসাথে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে বিএনপির কার্যক্রমকে আরো জোরদার করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। সভা সঞ্চালনা করেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০