শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রানীশংকৈলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

ফটোকার্ড

রানীশংকৈলে (ঠাকুরগাঁও) থেকে:

গতকাল দিবাগত রাত্রে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলাধীন ভবানীপুর কুসুম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজার তালা ভেঙে বিভিন্ন কক্ষের ১৪ টি সিলিং ফ্যান খুলে নিয়ে যায়। অফিস কক্ষের সবগুলো আলমারির তালা নষ্ট করেছে এবং মূল্যবান শিক্ষা উপকরণ সহ জাতীয় পতাকা চুরি করে নিয়ে যায়।
সরেজমিন স্কুলে গিয়ে দেখা যায়, দোতলা ভবন বিশিষ্ট বিদ্যালয়টিতে মোট পাঁচটি কক্ষ রয়েছে। তন্মধ্যে অফিস কক্ষ সহ মোট চারটি কক্ষের ১৪ টি ফ্যান গতরাত্রে চুরি করে নিয়ে যায়। শুধুমাত্র একটি কক্ষের চারটি ফ্যান রয়েছে। ইতোমধ্যে চলতি মাসের ৯ তারিখ দিবাগত রাত্রে উক্ত বিদ্যালয়েরই একটি কক্ষের দুটো ফ্যান চুরি করে নিয়ে যাওয়ায় প্রধান শিক্ষক জনাব মোঃ সাদেকুল ইসলাম এবং বিদ্যালয়ের দাতা সদস্য জনাব মোঃ রমজান আলী রানীশংকৈল থানায় দুটো পৃথক সাধারণ ডায়েরি করেন।
অত্র রানীশংকৈল উপজেলায় মোট ১৫৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং প্রতিটি বিদ্যালয়ে একাধিক ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, বৈদ্যুতিক মোটর, সিলিং ফ্যানসহ অনেক মূল্যবান জিনিসপত্র রয়েছে। বিগত কয়েক মাসে উপজেলার বিভিন্ন স্কুলে টিউবওয়েল,বিদ্যুৎ তার দরজা/ জানালার গ্রীন,ওয়াস ব্লকের বৈদ্যুতিক মোটর, সিলিং ফ্যান চুরি সহ বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ ব্যাপারে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরী প্রয়োজন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০