আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদে- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে- ভিজি এফ’র চাউল বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১২মার্চ-২০২৬) সকাল ১০টার দিকে অত্র ইউনিয়নের ৩’হাজার ৮০জন হতদরিদ্র, অসহায় ও দুস্থ সুবিধাভোগী পরিবারের মাঝে জন প্রতি ১০কেজি করে ভিজি এফ’র চাল বিতরণ করা হয় ।

উক্ত চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, ব্রহ্মগাছা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, প্রশাসনিক কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলাম ট্যাগ কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। এসময়ে ইউপি সদস্য মোঃ নূরনবী শেখ মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ জাকির হোসেন মোঃ বাচ্চু শেখ মোঃ সানোয়ার হোসেন, ইউপি সদস্যা মোঃ রেশমা খাতুন ও রাবিয়া আক্তার প্রমুখ। অপরদিকে, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নে ৩,৩৩১ জনের মধ্যে এই চাউল বিতরণ করা হয়। উল্লেখ্য রায়গঞ্জে ৯’টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একই দিনে ভিজি এফ’র চাউল বিতরণ হয়।






