শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির পরিচিতি সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

সেলিম তালুকদারঃ শাহজাদপুর (সিরাজগঞ্জ) উপজেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ৩ নং পোতাজিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ১৪ই মার্চ (২৪শে রমজান) বিকাল ৪টায় পোতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পোতাজিয়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে পোতাজিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি জনাব রফিকুল ইসলাম তালুকদার চুন্নুর সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব আনিছুজ্জামান আনিছ ও সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ সিরাজুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন নবগঠিত ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল হান্নান নান্নু, সদস্য সচিব আবেদ আলী, যুগ্ম আহ্বায়ক মোঃ লুৎফর রহমান, মোঃ শামীম রেজা, মোঃ রয়েল মণ্ডল, মোঃ আবুল হাশেম সহ সকল সদস্যবৃন্দ ও পোতোজিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

উক্ত অনুষ্ঠানে পোতাজিয়া ইউনিয়ন-বিএনপি’র সাধারণ সম্পাদক আনিছুজ্জামান আনিছ বলেন রাজনীতি করতে হলে মূল স্রোতের সঙ্গে থাকুন মূল স্রোতের বাইরে গিয়ে রাজনীতিতে ভালো কিছু করতে পারবেন না। এছাড়াও তিনি আরো বলেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের মধ্যে অন্যতম একটি সংগঠিত সংগঠন হচ্ছে যুবদল, যুবদল আমাদের মূল চালিকা শক্তি তাই এ যুবদলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি পোতাজিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন শাহজাদপুর উপজেলা যুবদল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০