শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

শাহজাদপুরে শহিদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ

ফটোকার্ড

মোঃ জাহাঙ্গীর আলম,শাহজাদপুর উপজেলা প্রতিনিধিঃ

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের ৫ শতাধিক দরিদ্র মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোঃ গোলাম সরোয়ার।

আজ শনিবার (৩১ মে ২০২৫খ্রিঃ) সকাল ১০টায় শাহজাদপুর পৌর শহরের দাবারিয়া মহল্লায় তার নিজ বাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভা শেষে দরিদ্র নারী ও পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য প্রফেসর আবু শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মিল্ক ভিটার সাবেক পরিচালক জাকির হোসেন ( জাকির ) সাবেক ছাত্রনেতা রফিকুল হায়দার পিটার, বিএনপি নেতা কেএম আরিফ, সাবেক ছাত্রনেতা আব্দুল হালিম প্রমূখ।

আবু ছালেকের সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, সাবেক যুবদল নেতা হাবিবুর রহমান ফারুক, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হারুন অর রশিদ ঠান্ডু, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, আব্দুল হালিম ও মোতালেব হোসেন সহ তাদের অনুসারী দলীয় নেতাকর্মীরা।

এসময় অতিথিরা তাদের বক্তব্য বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে পাকিস্তানী হানাদার বাহিনীর হাত থেকে স্বাধীন করেছিলেন ‌ তার স্বল্প সময়ের বলিষ্ঠ নেতৃত্বে দেশের মানুষের অন্য বস্ত্র বাসস্থান নিশ্চিত করেছিলেন। তার নেতৃত্ব গুনের কারণে অল্প সময়ে তিনি বিশ্ব নেতাদের কাতারে পৌঁছে গিয়েছিলেন। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে সেই সময়ে বাংলাদেশকে তিনি মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্রে পরিনত করতেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০