শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সলঙ্গা এলাকা থেকে ৭৮ বতল ফেন্সিডিলসহ ০২ মাদক কারবারি গ্রেফতার

ফটোকার্ড

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক : 

 র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে সলঙ্গা থানা এলাকা হতে ৭৮ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫খ্রীঃ) দীপংকর ঘোষ অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার, সদর কোম্পানি র‌্যাব-১২, সিরাজগঞ্জ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় অদ্য ১২ নভেম্বর ২০২৫ খ্রিঃ  রাত ০১.৩০ ঘটিকায় র‌্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন হাটিকুমরুলস্থ বগুড়া হতে ঢাকাগামী মহাসড়কের পূর্ব পার্শ্বে নিউ মায়ের আঁচল হোটেল এর সামনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহন কালে ৭৮ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ জুলহাস মিয়া(৪৮), পিতা- মৃত আবু বক্কর সিদ্দিক, সাং-আকালুর ভিটা(নাগেশ্বরী পৌরসভা) ২। মোঃ আলতাব হোসেন(৪৮), পিতা-মৃত আজিতুল্লাহ, সাং-মালভাঙ্গা (ভাই ভাই মোড়), উভয় থানা- নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম। র‌্যাব-১২ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘ দিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল কুড়িগ্রাম জেলা হতে সংগ্রহ করে নিজ নিজ হেফাজতে রেখে গাড়ীতে বহনপূর্বক স্থানান্তর করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছে।

  গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের এর কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০