শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সলঙ্গায় স্বামীর নতুন বিয়ের উৎসবে প্রথম স্ত্রীর আর্তনাদ

ফটোকার্ড

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের সলঙ্গায় একদিকে চলছে নতুন বিয়ের পর বৌভাতের জমকালো আয়োজন, অন্যদিকে সব আনন্দ ছাপিয়ে উঠেছে এক নারীর কান্নার রোল। আর এই পরিস্থিতি সামাল দিতে চলছে টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার জোর প্রচেষ্টা সলঙ্গার ভরমোহনী গ্রামে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন করছেন দুই সন্তানের জননী চম্পা খাতুন (৩৫)।

জানা যায়, ভরমোহনী এলাকার আজাদ মণ্ডলের ছেলে নাঈম মণ্ডলের (২৫) সঙ্গে একই এলাকার চাঁদ আলীর মেয়ে চম্পা খাতুনের গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভালোবাসার টানে প্রায় বছরখানেক আগে তারা গোপনে বিয়ে (নিকাহ) সম্পন্ন করেন এবং ঢাকায় একসঙ্গে বসবাস শুরু করেন।

কিন্তু সেই ভালোবাসার বিশ্বাসে চরম আঘাত হানে নাঈম। গত শুক্রবার (ঘটনার দিনের আগের দিন) তিনি গ্রামের বাড়িতে ফিরে এসে পারিবারিকভাবে তার খালাতো বোন, পাঠধারী এলাকার আসলাম হোসেনের মেয়েকে ধুমধাম করে বিয়ে করে ঘরে তোলেন।

এই বিয়ের খবর পাওয়া মাত্রই যেন বিনা মেঘে বজ্রপাতের মতো পরিস্থিতি তৈরি হয়। শনিবার (১২ জুলাই) সকালে চম্পা খাতুন তাদের বিয়ের কাবিননামা হাতে নিয়ে সরাসরি নাঈমের বাড়িতে উপস্থিত হন এবং স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন শুরু করেন।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একদিকে নতুন বউকে নিয়ে বৌভাতের রান্না ও অতিথি আপ্যায়নের প্রস্তুতি, অন্যদিকে প্রথম স্ত্রীর কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। চম্পা খাতুন তার ভালোবাসার স্বীকৃতি না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়ভাবে বিষয়টি টাকাপয়সার মাধ্যমে মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০