শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ভোজ্য তেলের ডিলার পয়েন্টে এবং এলপিজি গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান ও জরিমানা 

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

 মঙ্গলবার ৭ এপ্রিল-২০২৬ খ্রি. সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ভোজ্য তেলের ডিলার পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। রুপচাঁদা ও পুষ্টি ব্র্যান্ডের ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক ছিল। রুপচাঁদার ডিলার সঞ্জয় এন্ড ব্রাদার্সে প্রায় ২৩০০০ লিটার সয়াবিন মজুদ ছিল যা ব্যবসায়ী পর্যায়ে সরবরাহ করা হচ্ছে।

দাম যাচাই করা হয়। দাম বেশি নেয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাজারে ভোজ্য তেল বা নিত্য পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের ভোক্তা অধিদপ্তর ও টাস্কফোর্সের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়। পরে পুষ্টির ডিলার মেসার্স আল আমিন এন্টারপ্রাইজে মেয়াদোত্তীর্ন পণ্য যথাযথভাবে সংরক্ষণ না করা-সহ বিভিন্ন অনিয়মে মো: সোহেল শেখ, সহকারী পরিচালক, সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তর কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। মজুদকৃত পুষ্টি ভোজ্য তেল বাজারে সরবরাহের নির্দেশনা দেয়া হয়। এছাড়াও সিরাজগঞ্জ শহরের  বাজার স্টেশন এলাকায়  এলপিজি গ্যাস সিলিন্ডারের দোকানে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এলপিজি গ্যাসের দাম বেশি নেয়ায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো: নাজমুল হোসেন কর্তৃক মেসার্স নিপু এন্টারপ্রাইজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। দাম নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায় ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০