শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সয়দাবাদে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

ফটোকার্ড

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে তৃণমূল পর্যায়ে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার(২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এ বৈঠক হয়।

বিএনপি নেতা গিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক।

বক্তারা বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে রাজনীতি করে আসছে। ৫ আগস্টের পর থেকে সয়দাবাদ এলাকায় বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি বা নির্যাতনের সঙ্গে জড়িত নয়। পূজার সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীরা দায়িত্ব পালন করছেন। বক্তারা জামায়াতের রাজনীতি প্রসঙ্গে সমালোচনা করে বলেন, “একদিকে জামায়াত পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলছে, অন্যদিকে আবার মাঠে নেমে ভোট চাইছে।”

তারা আরও বলেন, মানুষের সামাজিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং অধিকার ও প্রাপ্য সেবা নিশ্চিত করার আন্দোলনে বিএনপিকে আগামী দিনে ভোটের মাধ্যমে বিজয়ী করতে হবে।

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মওলা, যুগ্ম সম্পাদক মন্নাফ সেখ, ইউনিয়ন যুবদলের সভাপতি মঞ্জরুল ইসলাম সোহাগ, বিএনপি নেতা আনোয়ার হাসান স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০