শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের ইন্তিকালে ড. আব্দুস সামাদের শোক

ফটোকার্ড

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর চেয়ারপারসনের উপদেষ্টা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর শায়খ ড. মাওলানা আব্দুস সামাদ।

শোকবার্তায় তিনি বলেন, “আব্দুল মান্নান তালুকদার ছিলেন একজন বর্ষীয়ান জননেতা। এলাকায় জনপ্রিয় ও ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে ছিলেন সুপরিচিত। তিনি দেশের ক্রান্তিকালে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। বিগত ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেও সোচ্চার ভূমিকা পালন করেছেন।”

তিনি আরও বলেন, “রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দীর্ঘদিন দায়িত্ব পালন করার কারণে এ অঞ্চলের মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল, যা একজন জনপ্রতিনিধির জন্য সৌভাগ্যের বিষয়।
তিনি দলমত নির্বিশেষে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সবসময় সচেষ্ট ছিলেন। রাজনীতিতে ভদ্রতা ও উদারতার উদাহরণ তৈরি করেছিলেন।

তাঁর মৃত্যুতে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গায় শোকের ছায়া নেমে এসেছে। আমি তাঁর মাগফিরাত কামনা করছি। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন এই পরিবারকে শোক কাটিয়ে ওঠার তাওফিক দান করেন।”

আল্লাহর দরবারে দোয়া করি—তিনি যেন তাঁর গোলামের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করেন।

এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রায়গঞ্জ উপজেলা আমীর আলী মর্তুজা, সেক্রেটারি ডা. এস. এম. মুনসুর আলী, তাড়াশ উপজেলা আমীর খ. ম. সাকলাইন, সেক্রেটারি শাহজাহান আলী, সলঙ্গা থানা আমীর রাশেদুল ইসলাম শহীদ ও সেক্রেটারি মাওলানা রাকিবুল হাসান পৃথক পৃথক শোকবার্তা প্রদান করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০